Posts

Showing posts from October, 2021

বিট কয়েন প্রাইস এনালাইসিস

Image
 বিট কয়েন প্রাইস এনালাইসিস  বর্তমানে সারা বিশ্বে ক্রিপ্টো কারেন্সি, বিট কয়েন এগুলো হলো হট টপিকস। অনেক দেশেই বিট কয়েন কে বৈধতা দিয়েছে, আবার অনেক দেশে বিট কয়েন কে ব্যান করেছে। যেমন চলতি বছরের মে মাসে চীন বিট কয়েন কে ব্যান করে। এর কারনো অনেক বিট কয়েন হোল্ডার তাদের বিট কয়েন বিক্রি করে দেয়। এ কারনো বিট কয়েন প্রায় ৫৫% কারেকশন করে। চীন ব্যান করার ঘোষণা আসার আগে বিটিসি এর দাম ছিলো প্রায় ৫৯১৬৪ মার্কিন ডলার এর মতো। এর পর চীন ব্যান করার পর বিটিসি এর দাম কমে ২৮০০০ এর কাছাকাছি চলে আসে। বর্তমানে বিট কয়েন এর মূল্য  বর্তমানে বিট কয়েন এর দাম ৫৭৬২০ মার্কিন ডলার। এখন প্রশ্ন হলো বিটিসি কি তার অল টাইম হাই ব্রেক করতে পারবে? বিটিসি এর অল টাইম হাই হলো প্রায় ৬৪৯১৮ মার্কিন ডলার এর মতো। বিটিসি তার ৫৯৫৮০ এই রেজিস্টান্স ব্রেক করতে পারলে তার অল টাইম টাচ করতে পারে বা এটা ব্রেক করে নতুন হায়ার হাই ক্রিয়েট করতে পারে।